M K Academy-র পরিচয়, লক্ষ্য ও মূল্যবোধ

Reg No: IV-120100204/2026 · UDISE+: 19072200805
Malancha Krishnanagar Academy · প্রতিষ্ঠা ২০১২ · আদর্শবাক্য: Education is Wealth
মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জের মালঞ্চায় (ভরাগাছি হাই স্কুলের নিকটে) আমাদের প্রতিষ্ঠান। এখানে নার্সারি থেকে ক্লাস ১২ পর্যন্ত পড়ানো হয়। আমাদের লক্ষ্য গ্রামীণ ও শহরতলির শিশুদের হাতে মান-সম্মত শিক্ষা পৌঁছে দেওয়া।
আমরা শুধু পুঁথিগত বিদ্যায় নয়, শিশুর চরিত্র গঠন, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশেও সমান গুরুত্ব দিই।
প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য, সচেতন ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলা।
এলাকার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠা, যেখানে শিক্ষা হবে আনন্দের।
স্নেহ, শৃঙ্খলা ও সততার সঙ্গে প্রতিটি শিশুর পাশে থাকা।
পড়াশোনার উপযোগী পরিচ্ছন্ন ও আরামদায়ক শ্রেণিকক্ষ।
অগ্রগতি বোঝার জন্য নিয়মিত টেস্ট ও অভিভাবক সভা।
শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান।
সহজবোধ্য উপস্থাপনা ও হাতে-কলমে শেখার উপর জোর।